Ortho Songbad আর্কাইভ

স্বাধীনতা দিবসে ইসলামী ব্যাংকের আলোচনা সভা

স্বাধীনতা দিবসে ইসলামী ব্যাংকের আলোচনা সভা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।


মঙ্গলবার (২৬ মার্চ) ভার্চুয়াল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ডা. তানভীর আহমেদ।


ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. কাজী শহীদুল আলম। এছাড়ার স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী এবং দোয়া-মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্যসচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ।


অনুষ্ঠানে ব্যাংকের ডিরেক্টর প্রফেসর ড. মো. সিরাজুল করিম, সৈয়দ আবু আসাদ, মো. কামরুল হাসান, প্রফেসর ড. মো. ফসিউল আলম, খুরশীদ-উল-আলম, মোহাম্মদ নাসির উদ্দিন, এফসিএমএ ও বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীনসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখার ইনচার্জগণ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার