Ortho Songbad আর্কাইভ

বর্তমান সরকার বিনিয়োগবান্ধব: বিটিআরসি চেয়ারম্যান

বর্তমান সরকার বিনিয়োগবান্ধব: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব। সরকারের ইতিবাচক নীতির ফলে বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন লাভজনক একটি দেশ।


বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে কমিশনের চেয়ারম্যান এসব কথা বলেন।


সাক্ষাৎ ও মতবিনিময়কালে মার্কিন প্রতিনিধিরা টেলিযোগাযোগ খাতে দুই দেশের মধ্যে জ্ঞান-বিজ্ঞান ও শিক্ষা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।


এ সময় বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব। সরকারের ইতিবাচক নীতির ফলে বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন লাভজনক একটি দেশ। এখানে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে অধিকতর বিনোয়োগে যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে বলে আশা করছি।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার