Ortho Songbad আর্কাইভ

চাকরি দেবে ইউএস বাংলা, থাকছে নানান সুবিধা

চাকরি দেবে ইউএস বাংলা, থাকছে নানান সুবিধা
ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কন্টাক্ট সেন্টার বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৭ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩০ হাজার টাকা বেতন ছাড়াও সাপ্তাহিক ২ দিন ছুটি, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি


প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: কন্টাক্ট সেন্টার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে বিবিএ
অন্যান্য যোগ্যতা: ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় দক্ষতা। এমএস অফিস, গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম এবং ওয়েব রিজারভেশন সিস্টেম সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে নতুনরাও আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: পাকিস্তানের শেয়ারবাজার সূচকে রেকর্ড

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২২ থেকে ২৭ বছর
কর্মস্থল: ঢাকা (বনানী)
বেতন: ৩০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: সাপ্তাহিক ২ দিন ছুটি, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৬ এপ্রিল ২০২৪

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার