Ortho Songbad আর্কাইভ

এশিয়াটিক ল্যাবরেটরিজের সর্বোচ্চ দরপতন

এশিয়াটিক ল্যাবরেটরিজের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ৭৪ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, রোববার (৩১ মার্চ) এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৫০ পয়সা বা ৫ দশমিক ১৯ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।


দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা রেকিট বেনকিজারের শেয়ারদর আগের দিনের তুলনায় ২৪৪ টাকা ৪০ পয়সা বা ৪ দশমিক ৯৬ শতাংশ কমেছে। আর শেয়ারদর ১০ পয়সা বা ১ দশমিক ৪৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।


রোববার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড, উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস্, কেয়া কসমেটিক্স, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড, নিটল ইন্স্যুরেন্স, ফ্যামিলিটেক্স (বিডি), রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার