Ortho Songbad আর্কাইভ

একমি পেস্টিসাইডের সর্বোচ্চ দরপতন

একমি পেস্টিসাইডের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১১৩ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইড লিমিটেড।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (০৪ এপ্রিল) একমি পেস্টিসাইডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৬ পয়সা বা ৬ দশমিক ৭২ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।


দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ন্যাশনাল টি কোম্পানির শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ দশমিক ৬২ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ দশমিক ৫২ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে শাইন পুকুর সিরামিক্স লিমিটেড।


বৃহস্পতিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, সেন্ট্রাল ফার্মা, বিডি থাই অ্যালুমিনিয়াম, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার