Ortho Songbad আর্কাইভ

রোজাদারদের মাঝে ইসলামী ব্যাংকের খাদ্যসামগ্রী বিতরণ

রোজাদারদের মাঝে ইসলামী ব্যাংকের খাদ্যসামগ্রী বিতরণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ঢাকায় রোজাদারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজধানীর মহাখালী আমতলী ঈদগাহ মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। প্রধান অতিথি হিসেবে রোজাদারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।


ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মাহমুদুর রহমান। এসময় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গুলশান সার্কেল-১ শাখাপ্রধান এ এস এম নাসির উদ্দিনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার