Ortho Songbad আর্কাইভ

গাবতলীতে ঘরমুখো মানুষের ভিড়, নেই ভোগান্তি

গাবতলীতে ঘরমুখো মানুষের ভিড়, নেই ভোগান্তি

আর মাত্র কয়েকদিন পরেই আনন্দে মাতবে পুরো দেশ। তাই স্বজনদেন কাছে ফিরতে গ্রামের পানে ছুটেছেন মানুষ। এই ঈদযাত্রায় সকালে গাবতলী বাস টার্মিনালে দেখা গেছে বাড়িফেরা মানুষের ভিড়।


আজ রবিবার (৭ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই বাস টার্মিনালে ভিড় জমাচ্ছেন যাত্রীরা। হাতে বাড়ি ফেরার টিকিট। কারও কোনো অভিযোগ নেই। গাড়িও ছেড়ে যাচ্ছে যথাসময়ে।


কাউন্টার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা জানা যায়, যাত্রীরা এসে সহজেই টিকিট কাটতে পারছেন, কোনো সমস্যা বা ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে না। তবে যাত্রীর পরিমাণ তখনই বেশি হবে, যখন সরকারি ছুটি শুরু হবে। এখন যারা বেসরকারি চাকরি করেন, তারাই ঢাকা ছাড়ছেন।


ভোগান্তিহীন এই ঈদযাত্রায় যদি কেউ যথাসময়ে এসে কাউন্টারে উপস্থিত না হন কিংবা যাত্রা না করেন, অথবা যাত্রার তারিখ পরিবর্তন করতে চান, তার কোনো সুযোগই থাকছে না এবার, এমনটাই মন্তব্য কাউন্টার সংশ্লিষ্টদের।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার