Ortho Songbad আর্কাইভ

মসজিদুল হারামে খতম তারাবিতে ২৫ লাখের বেশি মুসল্লি

মসজিদুল হারামে খতম তারাবিতে ২৫ লাখের বেশি মুসল্লি

চন্দ্রমাসের হিসাব অনুযায়ী রবিবার (৭ এপ্রিল) সন্ধ্যা থেকে সৌদি আরবে ২৯ রমজান শুরু হয়েছে। এ দিন রাতে দেশটির মক্কা শহরে অবস্থিত মসজিদুল হারামে তারাবির নামাজে কোরআন খতম করা হয়েছে। খতম তারাবি ও দোয়ায় অংশ নিতে এ রাতে মসজিদুল হারামে অংশ নিয়েছেন ২৫ লাখের বেশি মুসল্লি।


সৌদি সংবাদ মাধ্যম এসপিআই জানিয়েছে, এদিন সকাল থেকেই মসজিদুল হারামে যাওয়া শুরু করেছিলেন মুসল্লিরা। মসজিদের ভেতর-বাহির ছাড়াও ছাদ ও আশপাশের সড়ক মুসল্লিতে ভরপুর ছিল।


এ রাতে হারামাইন শরিফাইনের ধর্মীয় বিষয়ক প্রধান শায়খ আব্দুর রহমান আস-সুদাইস সবার মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তি ও দেশের শান্তি কামনা করে দোয়া করেন।


এছাড়াও মসজিদে নববীতে ২৯ রমজান রাতে খতম তারাবি ও দোয়ায় অংশ নিয়েছেন লাখো মুসল্লি। মসজিদ প্রাঙ্গণ, ছাদ, আশপাশের বর্ধিত অংশ নামাজ শুরুর আগেই মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার