Ortho Songbad আর্কাইভ

দরবৃদ্ধির শীর্ষে কর্ণফুলী ইন্স্যুরেন্স

দরবৃদ্ধির শীর্ষে কর্ণফুলী ইন্স্যুরেন্স
সপ্তাহের দ্বিতীয় এবং ঈদের আগে শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ১৮৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, মঙ্গলবার (৯ এপ্রিল) কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৮৫ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা দেশবন্ধু পলিমারের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৮ দশমিক ০৯ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

মঙ্গলবার দরবৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- গোল্ডেন জুবিলি, আইপিডিসি, ফু-ওয়াং ফুড, প্রভাতী ইন্স্যুরেন্স, সালভো কেমিক্যাল, গ্রামীন ওয়ান: স্কিম টু এবং রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার