Ortho Songbad আর্কাইভ

ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীকে মোদির চিঠি

ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীকে মোদির চিঠি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


ভারতের প্রধানমন্ত্রী সেদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিঠিতে বলেছেন, আমরা ঈদুল ফিতর ঐতিহ্য ও উৎসাহের সঙ্গে উদযাপন করি। ঈদুল ফিতর বিশ্বজুড়ে মানুষ সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং ঐক্যের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়।


তিনি সারা বিশ্বের মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখের আশা ও প্রার্থনা করেন। দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হবে, এ কামনা করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার