Ortho Songbad আর্কাইভ

ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত

ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে ৫ দশমিক ৫ মাত্রায় ভূমিকম্পে আঘাত হেনেছে। মস্থানীয় সময় শনিবার (১৩ এপ্রিল) দুপুরে ভূমিকম্পটি আঘাত হানে।


জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের (জিএফজেড) তথ্যমতে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


বর্তমানে চীন নিয়ন্ত্রিত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত। ১৯৫০ সালে অঞ্চলটি বেইজিংয়ের নিয়ন্ত্রণে আসে। এই অঞ্চলটিকে তারা জিজাং বলে।


এর আগে, চলতি মাসের ৩ এপ্রিল ৭ দশমিক ৪ মাত্রায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ান। পরদিন ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার