Ortho Songbad আর্কাইভ

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫১তম সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫১তম সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৫১তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়।


এতে সভাপতিত্ব করেন পুলিশের আইজিপি ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।


সভায় ২০২৩ সালের ব্যাংকের হিসাব বিবরণী অনুমোদিত হয় এবং ১০ দশমিক ৪০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করা হয়। এছাড়াও সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।


এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অ্যাডমিন, অ্যাডিশনাল আইজি, বিপিএম (বার)মো. কামরুল আহসান, এম. খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম, মহাপরিচালক (অ্যাডিশনাল আইজি), র‌্যাব; এস এম রুহুল আমীন, অ্যাডিশনাল আইজি, অ্যান্টি টেরোরিজম ইউনিট, বাংলাদেশ পুলিশ; মো. মাজহারুল ইসলাম, অ্যাডিশনাল আইজি, এল অ্যান্ড এএ, বাংলাদেশ পুলিশ; মো. আতিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার), অ্যাডিশনাল আইজি, ক্রাইম অ্যান্ড অপারেশন্স, বাংলাদেশ পুলিশ; আবু হাসান মুহম্মদ তারিক, বিপিএম, অ্যাডিশনাল আইজি, ফাইন্যান্স, বাংলাদেশ পুলিশ; হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), অ্যাডিশনাল আইজি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বাংলাদেশ পুলিশ;


এছাড়া মো. আমিনুল ইসলাম, বিপিএম (বার), ডিআইজি, প্রশাসন, বাংলাদেশ পুলিশ; কাজী জিয়া উদ্দিন, বিপিএম, ডিআইজি, এইচআরএম, বাংলাদেশ পুলিশ; ড. শোয়েব রিয়াজ আলম, বিপিএম (সেবা), অ্যাডিশনাল ডিআইজি, ডেভেলপমেন্ট রেভিনিউ-১, বাংলাদেশ পুলিশ; মুনতাসিরুল ইসলাম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ পুলিশ; সুফিয়ান আহমেদ, অ্যাডিশনাল ডিআইজি এবং পরিচালক, একাডেমিক, পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশ পুলিশ; মাসুদ খান, এফসিএ, এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক; কাজী মসিহুর রহমান, স্বতন্ত্র পরিচালক এবং মসিউল হক চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি সভায় উপস্থিত ছিলেন।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার