Ortho Songbad আর্কাইভ

এএসএমএলের প্রথম প্রান্তিকে আয় ১৩০ কোটি ডলার

এএসএমএলের প্রথম প্রান্তিকে আয় ১৩০ কোটি ডলার
সেমিকন্ডাক্টর কোম্পানি এএসএমএল ২০২৪ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ১২২ কোটি ইউরো বা ১৩০ কোটি ডলার আয় করেছে। পাশাপাশি ৩৬০ কোটি ইউরোর নতুন ক্রয়াদেশ পাওয়ার আশা প্রকাশ করছে নেদারল্যান্ডসের কোম্পানিটি।

বার্তা সংস্থা রয়টার্স সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, এএসএমএলের নিট আয় ২০২৩ সালের শেষ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) ২০৫ কোটি ইউরোর তুলনায় কমেছে। আয়ের পাশাপাশি বিক্রিও কমেছে কোম্পানিটির।

গত বছরের চতুর্থ প্রান্তিকে বিক্রির পরিমাণ ছিল ৭২৪ কোটি ইউরো। চলতি বছরের প্রথম প্রান্তিকে তা কমে দাঁড়িয়েছে ৫২৯ কোটি ইউরোয়।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার