Ortho Songbad আর্কাইভ

দরবৃদ্ধির শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

দরবৃদ্ধির শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ২৯টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ডাচ-বাংলা ব্যাংক পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ১৯ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৫ দশমিক ১১ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বৃহস্পতিবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- হাইডেলবার্গ সিমেন্ট, ইফাদ অটোস, বেস্ট হোল্ডিংস, এইচআর টেক্সটাইল, প্রগতি ইন্স্যুরেন্স, সিকদার ইন্স্যুরেন্স এবং গোল্ডেন সন।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার