Ortho Songbad আর্কাইভ

যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না রোববার

যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না রোববার

গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য রোববার দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


শনিবার (২০ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


বার্তায় জানানো হয়, রোববার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা নারায়ণগঞ্জের নয়াপুর, কুতুবপুর, আড়াইহাজার রোড, মদনপুর হতে লাঙ্গলবন্দ ব্রিজ, বন্দর, কাঁচপুর ও যাত্রামুড়া এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


এছাড়া, উক্ত সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

মুল সাইট থেকে

পুজিবাজার