Ortho Songbad আর্কাইভ

ইন্টারন্যাশনাল লিজিংয়ের সর্বোচ্চ দরপতন

ইন্টারন্যাশনাল লিজিংয়ের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে ২৮৫ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, রবিবার (২১ এপ্রিল) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪০ পয়সা বা ৭ দশমিক ৫৪ শতাংশ। এতে দরপতনের তালিকায় শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।


দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এডিএন টেলিকমের শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ২৪ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৬ দশমিক ৪২ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।


রবিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- কপারটেক ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁও টেক্সটাইল, ডেল্টা স্পিনিং, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ইস্টার্ণ কেবলস, জুট স্পিনিং এবং প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার