খান ব্রাদার্সের সর্বোচ্চ দরপতন

খান ব্রাদার্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ১১২ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, সোমবার (২২ এপ্রিল) খান ব্রাদার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১১ টাকা ৮০ পয়সা বা ৪ দশমিক ৩৯ শতাংশ।


দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ন্যাশনাল ব্যাংকের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ দশমিক ৩৮ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৯৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।


সোমবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- রেনউইক যজ্ঞেশ্বর, স্যালভো কেমিক্যাল, জেএমআই সিরিঞ্জ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আনলিমা ইয়ার্ন, ইন্টার্ন ব্যাংক এবং গ্রীণ ডেল্টা মিউচুয়াল ফান্ড।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন