Ortho Songbad আর্কাইভ

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৫৮তম ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু হয়েছে।


সোমবার (২২ এপ্রিল) ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ প্রোগ্রামের উদ্বোধন করেন।


আইবিটিআরএ’র প্রিন্সিপাল মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে এম মুনিরুল আলম আল-মামুন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ মিয়া, মুহাম্মদ হাসনাইন আবিদ ও মো. মিজানুর রহমান এবং ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল করিম।


বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৯৫ জন শিক্ষার্থী ৬০ দিনব্যাপী এ প্রোগ্রামে অংশ নিচ্ছেন।

মুল সাইট থেকে

পুজিবাজার