Ortho Songbad আর্কাইভ

ফার্মা এইডসের ইপিএসে চমক

ফার্মা এইডসের ইপিএসে চমক
পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইডস ইপিএসে চমক দেখিয়েছে। ১ টাকা ২১ পয়সা লোকসানে থাকা কোম্পানিটির এক বছরে মুনাফা হয়েছে ৭ টাকা ৪৬ পয়সা।

বুধবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে গত ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৭ টাকা ৪৬ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ২১ পয়সা লোকসান হয়েছিল।


অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৮ টাকা ৩৭ পয়সা। গতবছর একই সময়ে ০৫ পয়সা আয় হয়েছিল।


গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০৮ টাকা ৬৪ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার