Ortho Songbad আর্কাইভ

আইবিবিএল পারপেচুয়াল বন্ডের মুনাফা ঘোষণা

আইবিবিএল পারপেচুয়াল বন্ডের মুনাফা ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের ইউনিটহোল্ডারদের জন্য মুনাফা রেট ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য ৭ দশমিক ৪৪ শতাংশ মুনাফা রেট ঘোষণা করা হয়েছে।


ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আগামী ২৫ জুন আহ্বান করা বার্ষিক সাধারণ সভা (এজিএম)-পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষিত মুনাফা বিতরণ সম্পন্ন করা হবে। এ মুনাফা দিতে যোগ্য বন্ডধারী নির্ধারণসংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ২০২৪ সালের ১৬ মে।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার