Ortho Songbad আর্কাইভ

এসবিএসি ব্যাংকের পর্ষদ সভার তারিখ পরিবর্তন

এসবিএসি ব্যাংকের পর্ষদ সভার তারিখ পরিবর্তন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসির পর্ষদ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী, আগামী ২৯ এপ্রিল বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

এর আগের ঘোষণা অনুযায়ী আজ ২৭ এপ্রিল বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার