অভিনেতা অপূর্ব করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে
করোনা পজিটিভ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গেল সপ্তাহে অপূর্ব শেষ অংশ নেন সাগর জাহানের একটি নাটকের শুটিংয়ে। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।
আরিয়ান বলেন, পাঁচদিন আগে অপূর্বর জ্বর আসে। এরপর করোনা পরীক্ষা করা হয়। ২ নভেম্বর পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দিচ্ছেন।
আরিয়ান আরও বলেন, এখন সবার কাছে দোয়া চাই। বাকিটা তো চিকিৎসকরা দেখছেন। আমরা সবাই আছি উনার সঙ্গে, হাসপাতালে। ইনশাল্লাহ মেঘ কেটে যাবে। তাছাড়া ভক্তদের কাছে অপূর্ব নিজেও দোয়া চেয়েছেন।