Ortho Songbad আর্কাইভ

শমরিতা হসপিটালের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শমরিতা হসপিটালের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হসপিটাল লিমিটেড গত ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।


সোমবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ০২ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ০৯ পয়সা আয় হয়েছিল।


অন্যদিকে, তিন প্রান্তিক (জুলাই’২৩-মার্চ’২৪) মিলিয়ে কোম্পানিটির ৯২ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ৪০ পয়সা আয় হয়েছিল।


গত ৩১ মার্চ,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫০ টাকা ২৬ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার