পর্ষদ সভা স্থগিত এম.আই সিমেন্টের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এম.আই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা স্থগিত করা হয়েছে। পর্ষদ সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিসের মাধ্যমে জানানো হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এর আগে কোম্পানিটি আগামী ৮ নভেম্বর বিকাল ৩টায় পর্ষদ সভার ঘোষণা দিলেও অনিবার্য কারণে সেটি স্থগিত করেছে।
সূত্র জানায়, কোম্পানিটির সভায় ৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।শেয়ারহোল্ডারদের জন্য আসতে পারে লভ্যাংশের ঘোষণা।