Ortho Songbad আর্কাইভ

নগদ লভ্যাংশ দেবে এনআরবিসি ব্যাংক

নগদ লভ্যাংশ দেবে এনআরবিসি ব্যাংক

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক পিএলসি। আলোচিত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ লভ্যাংশ দেয়ার ঘোষণা সিদ্ধান্ত নিয়েছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।


মঙ্গলবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪০ পয়সা। আগের বছর কোম্পানিটির ২ টাকা ৩৩ পয়সা ইপিএস হয়েছিল।


গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৫৮ পয়সা। আগামী ১৩ জুন ডিজিটাল প্লাটফর্মে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার