Ortho Songbad আর্কাইভ

ইস্টার্ণ কেবলসের পর্ষদ সভার সময় পরিবর্তন

ইস্টার্ণ কেবলসের পর্ষদ সভার সময় পরিবর্তন
সময় পরিবর্তন করা হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ণ কেবলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৮ নভেম্বর বিকাল ৫টার পরিবর্তে ৬টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় ৩০জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা আসতে পারে লভ্যাংশের ।

একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

গত অর্থবছরে কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

মুল সাইট থেকে

পুজিবাজার