Ortho Songbad আর্কাইভ

গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের প্রথম প্রান্তিক প্রকাশ

গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড গত ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।


মঙ্গলবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি সভায় চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ফান্ডের ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৩ পয়সা। গত বছর একই সময়ে ইউনিট প্রতি ৪ পয়সা আয় হয়েছিল।


আলোচিত সময়ের ফান্ডের ইউনিট প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ২৬ পয়সা।


গত ৩১ মার্চ,২০২৪ তারিখে ফান্ডের ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮ টাকা ৯২ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার