Ortho Songbad আর্কাইভ

বারাকা পাওয়ারের পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন

বারাকা পাওয়ারের পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন

পুঁজিবাজারের তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের এক কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এতথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটির কর্পোরেট পরিচালক ফিউশন হোল্ডিংসের কাছে থাকা শেয়ারের মধ্যে দুই বারে মোট ১৭ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন হয়েছে।


এর আগে ২৪ ও ২৮ এপ্রিল এই পরিমাণ শেয়ার বিক্রয়ের ঘোষণা দেয় এই কর্পোরেট পরিচালক।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার