Ortho Songbad আর্কাইভ

মুক্তি পাচ্ছেন মামুনুল হক

মুক্তি পাচ্ছেন মামুনুল হক

হেফাজতে ইসলামের নেতা মামুনুন হক আদালত থেকে জামিন পেয়েছেন। এখন কাশিমপুর কারাগার থেকে মুক্তির অপেক্ষায় আছেন। বৃহস্পতিবার (২ মে) রাত ৮টা ৫৪ মিনিটে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামবাদী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


আজিজুল হক বলেন, মামুনুল হকের জামিনের সব কাগজপত্র কারাগারে পৌঁছেছে। এ সংবাদ আমরা জানি। এখন কারামুক্তির অপেক্ষায় আছেন। তিনি বলেন, কাগজপত্র সব কারাগারে পৌঁছে গেছে, কিন্তু এখনও কেন কারামুক্তি দিচ্ছে না, এটা আমার বোধগম্য না।


মামুনুল হকের কারামুক্তির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে পড়েছে- এ বিষয় জানতে চাইলে আজিজুল হক বলেন, মামুনুল হকের জামিন হয়েছে। কিন্তু এখনও কারামুক্তি পায়নি। যে ছবিটা ভাইরাল হয়েছে, এটা এখনকার না আগের ছবি।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার