প্রধানমন্ত্রীর সঙ্গে তাপস-আতিকের সাক্ষাত

প্রধানমন্ত্রীর সঙ্গে তাপস-আতিকের সাক্ষাত
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে থাকা আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী মো. আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। তারা রাত সাড়ে ৯টার দিকে গণভবনে যান বলে জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সারওয়ার সরকার।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর রাত সোয়া ১০টার দিকে গণভবন ছাড়েন আতিক ও তাপস।

ঢাকার দুই সিটি নির্বাচনে শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হয়েছে। এরপর চলছে গণনা। এতে আতিকুল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল এবং তাপস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের চেয়ে অনেকটাই এগিয়ে আছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা