Ortho Songbad আর্কাইভ

ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৭ জন

ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৭ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি এবং সারাদেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।


রবিবার (৫ মে ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে তিনজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন, খুলনা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, ময়মনসিংহ বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) একজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের) দুইজন রয়েছেন।


২৪ ঘণ্টায় সারাদেশে মোট ৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট দুই হাজার ১৫২ জন ছাড়পত্র পেয়েছেন।


চলতি বছরের ৫ মে পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে দুই হাজার ২৮৮ জন। এর মধ্যে এক হাজার ৩৯৫ জন পুরুষ এবং ৮৯৩ জন নারী রয়েছেন।


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ২৭ জন। মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং জন ১৪ জন নারী রয়েছেন।


২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

মুল সাইট থেকে

পুজিবাজার