Ortho Songbad আর্কাইভ

‘ইয়ুথ কো-ল্যাব বাংলাদেশ ন্যাশনাল স্প্রিংবোর্ড প্রোগ্রাম’ অনুষ্ঠিত

‘ইয়ুথ কো-ল্যাব বাংলাদেশ ন্যাশনাল স্প্রিংবোর্ড প্রোগ্রাম’ অনুষ্ঠিত
বাংলাদেশসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের তরুণ উদ্যোক্তাদের জন্য উদ্ভাবনী ব্যবসা উদ্যোগের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি অর্জনে পাশে দাঁড়িয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও সিটি ফাউন্ডেশন। এ লক্ষ্যে তারা এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে ইয়ুথ কো-ল্যাব নামে একটি প্লাটফর্ম তৈরি করেছে। এর অংশ হিসেবে বাংলাদেশে তিনদিনের সম্মেলন গত বৃহস্পতিবার শেষ হয়েছে।

সরকারের আইসিটি বিভাগের সহযোগিতায় ইউএনডিপি ও সিটি ফাউন্ডেশন আয়োজিত ‘ইয়ুথ কো-ল্যাব বাংলাদেশ ন্যাশনাল স্প্রিংবোর্ড প্রোগ্রাম’ নামে তিনদিনের এ সম্মেলন আয়োজন করে। নেতৃত্ব, সামাজিক উদ্ভাবন ও উদ্যোগের মাধ্যমে এসডিজি বাস্তবায়ন ত্বরান্বিত করতে তরুণদের ধারণা ভার্চুয়াল প্লাটফর্মে তুলে ধরা হয়। সমাপনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সিটি কান্ট্রি অফিসার এন রাজশেকরন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি প্রমুখ উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি

অর্থসংবাদ/ এমএস

মুল সাইট থেকে

পুজিবাজার