Ortho Songbad আর্কাইভ

ইলিশ বিক্রি শুরু তবে স্বস্তি মিলছে না বাজারে

ইলিশ বিক্রি শুরু তবে স্বস্তি মিলছে না বাজারে
ইলিশের প্রজনন বৃদ্ধি করতে ১৪ অক্টোবর থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা শেষে বাজারে উঠছে ইলিশ। সরবরাহ কম থাকার সুযোগে কিছুটা বেশি দাম হাকাচ্ছেন বিক্রেতারা। এদিকে এখনো কমেনি আলুর দাম। আর বাজারে শীতের সবজি আসলেও গুনতে হচ্ছে চড়া দাম।

মাছের আড়তের হাঁকডাকই বলে দিচ্ছে ইলিশের আগমন। ২২ দিনের নিষেধাজ্ঞা উঠে গেছে। রাজধানীর বাজারে ক্রেতাদেরও ঝোঁক ইলিশের দিকে।

তবে ইলিশের সরবরাহ এখনো কিছুটা কম। বিক্রি হচ্ছে আগের হিমাগারের মাছ, পাশাপাশি পাওয়া যাচ্ছে মাওয়া এলাকার ইলিশ। ১ কেজি আকারের ইলিশ বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায় আর ৫০০-৬০০ গ্রামের ইলিশের দাম ৫৫০ থেকে ৬৫০ টাকা কেজি। তবে আইন অমান্য করে বিক্রি হচ্ছে জাটকা।

এদিকে ৩ সপ্তাহ পার হলেও এখনো নির্ধারিত ৩৫ টাকা কেজিতে কেনা যাচ্ছে না আলু। সরকারের হুঁশিয়ারি উপেক্ষো করে আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজিতে।

৭০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। একমাত্র পেঁপে পাওয়া যাচ্ছে ৫০ টাকার নিচে।

অর্থসংবাদ/এসআর

মুল সাইট থেকে

পুজিবাজার