Ortho Songbad আর্কাইভ

আইসিবি ইসলামিক ব্যাংকের এজিএমের তারিখ পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, আইসিবি ইসলামিক ব্যাংকের এজিএম আগামী ৮ জুলাই সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটি তাদের এজিএম ১১ জুলাই ঘোষণা দিয়েছিল। তারিখ ছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।


জানা গেছে, কোম্পানিটির আসন্ন এজিএম হাইব্রিড সিস্টেমের মাধ্যমে কারওয়ানবাজারের টিসিবি ভবনে টিসিবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।


কাফি


মুল সাইট থেকে

পুজিবাজার