Ortho Songbad আর্কাইভ

রাজধানীর রুপনগরে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

রাজধানীর রুপনগরে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন
মিরপুরের রুপনগরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মিরপুর মহিলা শাখার অধীনে ইস্টার্ন হাউজিং উপশাখা উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মোশাররফ হোসাইন প্রধান অতিথি হিসেবে সম্প্রতি এ উপশাখা উদ্বোধন করেন।

ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. আলতাফ হুসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের মিরপুর মহিলা শাখাপ্রধান হাসনে আরা বেগম।

আরো বক্তব্য দেন ব্যবসায়ী মো. আহসান হাবীব ও মো. নুরুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ কাজী মোহাম্মদ সেলিম। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এসআর

মুল সাইট থেকে

পুজিবাজার