Ortho Songbad আর্কাইভ

গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল

গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল
গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শুক্রবার (১০ মে) অনুষ্ঠিত হবে। পরীক্ষায় বসবেন ৪০ হাজারের বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী। এবার বিশ্ববিদ্যালয়গুলোর ২১ হাজার আসনের বিপরীতে তিন ইউনিটে আবেদন জমা পড়ে তিন লাখ পাঁচ হাজার ৩৪৬টি। সে হিসেবে আসনপ্রতি লড়ছেন ১৫ জন।

জিএসটি সমন্বিত ভর্তি কমিটির পক্ষ থেকে জানানো হয়, সুষ্ঠু ও নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা সম্পন্নের জন্য ইতোমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে গুচ্ছভুক্ত যে সকল বিশ্ববিদ্যালয়সমূহে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেখানে কঠোর নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রেখে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে প্রশ্নপত্র প্রেরণ করা হয়েছে।

‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে আবেদনকৃত শিক্ষার্থীদের শুক্রবার সকাল ১১টা-১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ‘সি’ ইউনিটভুক্ত শিক্ষার্থীদের জন্য ৩ হাজার ৬২৯টি আসন রয়েছে।

এর আগে গত ২৭ এপ্রিল ‘এ’ ও ৩ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে দুটি ইউনিটের ফলাফলও প্রকাশ করা হয়েছে। এতে ‘এ’ ইউনিটে পাসের হার ছিল ৩৩ দশমিক ৯৮ শতাংশ ও ‘বি’ ইউনিটের পাশের হার ছিল ৩৬ দশমিক ৩৩ শতাংশ।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার