Ortho Songbad আর্কাইভ

করোনায় প্রাণ গেল আরও ১৩ জনের, শনাক্ত ১২৮৯

করোনায় প্রাণ গেল আরও ১৩ জনের, শনাক্ত ১২৮৯
মহামারি করোনা ভাইরাস তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। এখনো কার্যকরী কোন ভ্যাকসিন না আসায় সংক্রমণ ও মৃত্যু প্রতিদিনই বেড়ে চলছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৫৯ জন। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৮৯ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ১৮ হাজার ৭৬৪ জন করোনা রোগী।

শনিবার বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪১ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৬ হাজার ৫৬৮ জন।

অর্থসংবাদ/এসআর

মুল সাইট থেকে

পুজিবাজার