Ortho Songbad আর্কাইভ

এসবিএসি ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি এসবিএসি ব্যাংক পিএলসি ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।


শনিবার (১১ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১৭ পয়সা।


আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিলো মাইনাস ১ টাকা ৭২ পয়সা, যা আগের বছরে ছিলো মাইনাস ৪৩ পয়সা।


গত ৩১ মার্চ,২০২৪ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৮৪ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার