Ortho Songbad আর্কাইভ

কোহিনুর কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা

কোহিনুর কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কোহিনুর কেমিক্যাল লিমিটেড ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ৪৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৩৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮.৩২ টাকা। গত বছর একই সময়ে মুনাফা ছিল ৮.৬৪ টাকা (রিস্টেটেড)।

সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১.৩০ টাকা।

৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৯.৩৪ টাকা।

কোম্পানিটি ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর বিকাল ৩টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্যরেকর্ড তারিখ নির্ধারণ করেছে ২৬ নভেম্বর।

মুল সাইট থেকে

পুজিবাজার