Ortho Songbad আর্কাইভ

পর্ষদ সভার তারিখ জানালো তাকাফুল ইন্স্যুরেন্স

পর্ষদ সভার তারিখ জানালো তাকাফুল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ মে সন্ধ্যা ৭টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।


একই সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন শেষে তা প্রকাশ করবে কোম্পানিটি। সভায় আলোচিত বছরের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।


আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার