Ortho Songbad আর্কাইভ

দরবৃদ্ধির শীর্ষে প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড

দরবৃদ্ধির শীর্ষে প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩ কোম্পানির মধ্যে ১০২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, মঙ্গলবার (২১ মে) প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩০ পয়সা বা ৫ দশমিক ০৮ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মতিন স্পিনিংয়ের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৩ দশমিক ৬০ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে রহিম টেক্সটাইল।

মঙ্গলবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- হাওয়েল টেক্সটাইল, কপারটেক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বিকন ফার্মা, দেশ গার্মেন্টস, ফেডারেল ইন্স্যুরেন্স এবং পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার