Ortho Songbad আর্কাইভ

সচিব পদে পদোন্নতি পেলেন বিমানের এমডি

সচিব পদে পদোন্নতি পেলেন বিমানের এমডি

বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) শফিউল আজিমকে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।


মঙ্গলবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


এর আগে ২০২২ সালের ১২ ডিসেম্বর শফিউল আজিম বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে যোগ দেন।


বিমানে যোগদানের আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (আইন ও বিধি অনুবিভাগ) হিসেবে দায়িত্বরত ছিলেন।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার