Ortho Songbad আর্কাইভ

মানুষ এখন তুচ্ছ ঘটনায় মামলা করে: প্রধান বিচারপতি

মানুষ এখন তুচ্ছ ঘটনায় মামলা করে: প্রধান বিচারপতি

মামলার জট কমাতে কাজ হচ্ছে। মানুষ এখন মুরগি ধান খাওয়ার মতো তুচ্ছ ঘটনায় মামলা করে। ছোট ঘটনাগুলো মীমাংসার মধ্যদিয়ে মামলার জট ও সময়ক্ষেপণ কমানো সম্ভব বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।


বুধবার (২২ মে) দুপুরে লালমনিরহাট আদালতে আইনি সহায়তা পেতে আসা মানুষদের জন্য ‘ন্যায় কুঞ্জ’ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।


জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মতিয়ার রহমান সভাপতিত্বে এসময় সুপ্রীমকোর্টের বিচারপতি ইকবাল কবীর, আপিল বিভাগের বিচারপতি সাইফুল ইসলাম, জেলা ও দায়রা জজ মিজানুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম উপস্থিত ছিলেন।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার