Ortho Songbad আর্কাইভ

আমান কটনের পর্ষদ সভার নতুন তারিখ নির্ধারণ

আমান কটনের পর্ষদ সভার নতুন তারিখ নির্ধারণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান কটন ফাইব্রাস লিমিটেড প্রান্তিক সংক্রান্ত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ মে বিকাল সাড়ে ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। এর আগে চলতি মাসের ২১ মে বিকাল সাড়ে ৪টায় পর্ষদ সভা হওয়ার কথা ছিলো। অনিবার্য কারনবশত তা পরিবর্তন করা হয়েছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

মুল সাইট থেকে

পুজিবাজার