Ortho Songbad আর্কাইভ

ইনডেক্স এগ্রোর সংরক্ষণাগারের ধারণ ক্ষমতা বেড়েছে

ইনডেক্স এগ্রোর সংরক্ষণাগারের ধারণ ক্ষমতা বেড়েছে
পুঁজিবাজারের তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাঁচামাল সংরক্ষণাগারের ধারণ ক্ষমতা বেড়েছে। বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ময়মনসিংহের ভালুকায় অবস্থিত কোম্পানিটির ফিড মিল বিভাগে দুই সাইলো ইনস্টল করার মাধ্যমে এখন স্বয়ংক্রিয় লোডিং, আনলোডিংসহ ৮ হাজার মেট্রিক টন কাঁচামাল সংরক্ষণ করা যাচ্ছে। এই প্রকল্পের জন্য মেশিন ও সরঞ্জাম কিনতে কোম্পানিটির মোট খরচ হয়েছে ১৩ কোটি ৯৮ লাখ টাকা।

গতকাল ২২ মে থেকে প্রকল্পটির কার্যক্রম চালু হয়েছে।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার