Ortho Songbad আর্কাইভ

নিম্নচাপের ফলে কম থাকবে গ্যাস সরবরাহ

নিম্নচাপের ফলে কম থাকবে গ্যাস সরবরাহ
সাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় পাইপলাইনের গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শুক্রবার (২৪ মে) এক বার্তায় এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

বার্তায় বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাস সরবরাহে স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

মুল সাইট থেকে

পুজিবাজার