ফার্মা এইডসের লভ্যাংশ ঘোষণা

ফার্মা এইডসের লভ্যাংশ ঘোষণা
গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইডস লিমিটেড।

আজ সোমবার (৯ নভেম্বর) কোম্পানির সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১৬ টাকা ৮২ পয়সা। আগের বছর একই সময় যা ছিল ১৫ টাকা ৪৮ পয়সা।

কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮২ টাকা ৫৪ পয়সা। আগের বছর যা ছিল ৭১ টাকা ৮ পয়সা।

শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৪ ডিসেম্বর কোম্পানিটির ৩৯ তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।

আগের বছরেও কোম্পানিটি ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন