নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে বদলি

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে বদলি
২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছিলেন।

বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান চালিয়ে আলোচিত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে বদলি করা হয়েছে। গতকাল সোমবার তাঁকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব করা হয়।

সরকারি সূত্রে জানা গেছে, গতকাল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে অন্যান্য বদলির আদেশের মতো এ প্রজ্ঞাপন গত রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়নি।

সম্প্রতি সরকারি দলের সংসদ সদস্য হাজি সেলিমের বাড়িতে অভিযানেও নেতৃত্ব দেন সারওয়ার আলম। এ সময় হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমকে দুই অপরাধের দায়ে দেড় বছরের সাজা দেন তিনি।

অর্থসংবাদ/এসআর

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা