Ortho Songbad আর্কাইভ

১৭ ঘণ্টা পর শাহ আমানতে ফ্লাইট ওঠানামা চালু

১৭ ঘণ্টা পর শাহ আমানতে ফ্লাইট ওঠানামা চালু

১৭ ঘণ্টা পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা চালু হয়েছে। আজ সোমবার (২৭ মে) ভোর পাঁচটা থেকে পুনরায় যাত্রীসেবাসহ রানওয়ের কার্যক্রম শুরু হয়। বিমানবন্দরের একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ নিশ্চিত করেছেন।


এর আগে আবহাওয়া অধিদফতর চট্টগ্রামে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার দুপুর ১২টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়।

প্রাথমিকভাবে রাত আটটা পর্যন্ত এ ঘোষণা বহাল থাকবে জানালেও পরে তা সোমবার ভোর পাঁচটা পর্যন্ত উন্নীত করা হয়। এর আগে কলকাতা ও কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে বরিশাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার