বার্সা শিবিরকে দুঃসংবাদ দিলেন আনসু ফাতি

বার্সা শিবিরকে দুঃসংবাদ দিলেন আনসু ফাতি
রোনাল্ড কোম্যানের সেরা একাদশের নিয়মিত ফুটবলার ফাতি। মৌসুমে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছেন ফাতি। এরমধ্যে করেছেন ৫টি গোল। তবে এবার তিনিই দুঃসংবাদ দিলেন বার্সাকে।

রিয়াল বেটিসের বিপক্ষে সবশেষ ম্যাচে ইনজুরিতে পড়েন আনসু ফাতি। প্রথমার্ধ্বে আঘাত পাওয়ায়, বিরতির পর তাকে আর নামানোর ঝুঁকি নেননি কোচ। তার পরিবর্তে মাঠে নামান লিওনেল মেসিকে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, ফাতির ইনজুরি ততোটা গুরুতর নয়। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণ শেষে জানা গেছে, বেশ গুরুতর ইনজুরিতেই পড়েছেন এই তরুণ। এতোটাই গুরুতর যে, আগামী চার মাস আর মাঠেই ফিরতে পারবেন না ফাতি!

সোমবার পরীক্ষা-নিরীক্ষা শেষে বার্সেলোনার মেডিকেল টিম জানিয়েছে, বাম হাঁটুতে আঘাত পেয়েছেন ফাতি। তার প্রয়োজন সার্জারি। এবং সেটি সারতে কমপক্ষে ৪ মাস মাঠের বাইরে থাকতে হবে এই তরুণ ফরোয়ার্ডকে।

বার্সা কোচ রোনাল্ড কোম্যানের পাশাপাশি স্পেন কোচ লুই এনরিকেরও বেশ আস্থা অর্জন করেছিলেন আনসু ফাতি। ক'দিন আগে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে স্পেনের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েছেন। চলতি মাসে স্পেনের প্রীতি ম্যাচের স্কোয়াডেও ছিলেন তিনি। তবে সেসব আর খেলা হচ্ছে না তার। একইসঙ্গে বার্সার হয়েও মৌসুমের বড় একটি অংশের ম্যাচ মিস করতে যাচ্ছেন ফাতি।

যাই হোক, তার অনুপস্থিতিতে এখন তার পজিশনের জন্য প্লেয়ার খুঁজছেন কোম্যান। পেদ্রিকে হয়তো ফাতির পজিশন লেফট উইংয়ে খেলাতে পারেন এই ডাচ কোচ। বিকল্প হিসেবে হাতে আছেন ওসমান দেম্বেলে, ত্রিনকাও কিংবা মার্টিন ব্র্যাথওয়েটরা। ইনজুরি থেকে ফিরলে ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কৌতিনহোকেও দেখা যেতে পারে লেফট উইংয়ে। সবই নির্ভর করছে, কোম্যানের পছন্দের ওপর।

অর্থসংবাদ/এসআর

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো